
ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।শনিবার (১৪ নভেম্বর) ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইল্লার মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কাইল্লার মোড় বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। পরে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।দুর্ঘটনার কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে।
শেয়ার করুন-




























































