প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
14 Nov 2026, 13:01 · মোঃ রিপন শেখ, — ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।শনিবার (১৪ নভেম্বর) ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইল্লার মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কাইল্লার মোড় বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। পরে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।দুর্ঘটনার কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে।