নওগাঁ সদরে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও সরিষার বীজ

নওগাঁ সদরে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও সরিষার বীজ
প্রিন্ট

রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে নওগাঁ সদর উপজেলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম।

সরকারি কৃষি সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদের খরচ কমানো এবং রবি মৌসুমে সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা।

বিনামূল্যে সার ও সরিষার বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। তারা আশা প্রকাশ করেন, সরকারের এ সহায়তা রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিক সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-