আন্তর্জাতিক

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার,ছয় মাসে যাবে ২ লাখ কর্মী
30 Aug 2026

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার,ছয় মাসে যাবে ২ লাখ কর্মী

বাংলাদেশের মতো জনবহুল দেশের কর্মীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার উন্মুক্ত করা অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার খবরে আশাবাদ তৈরি হয়েছে। সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে আগামী ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে একদিকে যেমন বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানে

নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৪৯৮
29 Aug 2026

নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৪৯৮

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে আরও ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি পর্যটক ও কর্মী রয়েছেন।নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (এনডিআরআরএমএ) তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৪৬টি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। এ ছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ১৬৫, পশ্চিম নওয়ালপরাসিতে ৬৩, গোরখায় ৫৭, নুওয়াকোটে ৫১, ধাদিংয়ে ৪৫, তানাহুতে ৩৫

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত
29 Aug 2026

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাংবাদিকদের একটি মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। একই সঙ্গে

এবার বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান
28 Aug 2026

এবার বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা না করতে বিশ্বের সব দেশের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানের বক্তব্য, কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নিলে সেটিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি অর্থনৈতিক চাপের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায়। তেহরান যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়ে একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিহিত করেছে।ইরানের পররাষ্ট্র মন্ত

নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি ইরানের
28 Aug 2026

নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই। নতুন করে সংঘাত তীব্র হলে নেতানিয়াহুকে ‘নরকে পাঠানো’ হবে বলে হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে পাল্টা আঘাতের সতর্কবার্তাও দিয়েছেন রেজাই।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে লেবাননভিত্তিক আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই এসব কথা বলেন। তার বক্তব্যে ইসরায়েল

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
28 Aug 2026

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের দিকে তারা নজর রাখছে।শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে ভারতের অবস্থান জানতে চা

ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি
28 Aug 2026

ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি

ইরানকে ঘিরে ছয় মাস ধরে চলা যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন এনেছে। দীর্ঘায়িত সংঘাতের প্রভাব এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।এই ছয় মাসে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতিগুলোর একটি হলো মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার বিস্তার। ইরানকে কেন্দ্র করে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি এবং পাল্টা প্রতিরো

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ: ইরান
28 Aug 2026

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ: ইরান

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মানচিত্রের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পের এমন দাবিকে বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করে একে মানসিক অসুস্থতার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি এ প্রতিক্রিয়া জানান। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেন

ঢাকার চাপে সুর বদলাচ্ছে দিল্লি: ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ
21 Aug 2026

ঢাকার চাপে সুর বদলাচ্ছে দিল্লি: ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যে নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে, সময়ের সঙ্গে তা আরও স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ঢাকার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ একাধিক বিষয়ে ভারতের ওপর চাপ বাড়ানো হচ্ছে, অন্যদিকে নয়াদিল্লিও আগের অবস্থান থেকে সরে এসে দুই দেশের সম্পর্ককে ‘পারস্পরিক সমতার’ ভিত্তিতে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই পরিবর্তিত কূটনৈতিক সমীকরণ।প্রতিবেদনটির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শ

সন্ত্রাসবাদের শিকারদের স্মরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
20 Aug 2026

সন্ত্রাসবাদের শিকারদের স্মরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে ফেরা মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।২১ আগস্ট ২০২৬ ‘সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, আজ আমরা সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে ফেরা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের সাহসিকতাকে সম্মান জানানোর পাশাপাশি তাদের কণ্ঠস্বর আরও জোরালো করা এবং তাদের মর্যাদা ও অধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব

বাংলাদেশের হাফেজ জাকারিয়ার বিশ্বজয়
20 Aug 2026

বাংলাদেশের হাফেজ জাকারিয়ার বিশ্বজয়

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’য় বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন।নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এই বিভাগে প্রতিযোগীদের ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড' শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
19 Aug 2026

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড' শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।বুধবার রাত আনুমানিক ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকা হোটেল শিখা ইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ও ধোঁয়া ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ভবনের বিভিন্ন তলায় আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে বলে জানা গেছে।অগ্নিকাণ্ডের সময় অধ