আন্তর্জাতিক

ধীরগতির পথে বিশ্ব অর্থনীতি, মূল্যস্ফীতি কমলেও অনিশ্চয়তা কাটেনি
বিশ্ব অর্থনীতি ২০২৬ সালে ধীরগতিতে এগোলেও এখনই বৈশ্বিক মন্দার আশঙ্কা দেখছেন না অর্থনীতিবিদরা। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট, বাণিজ্যিক অনিশ্চয়তা, উচ্চ ঋণের চাপ এবং বিনিয়োগে শ্লথগতি বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদের হার কমানোর চাপও কিছুটা হ্রাস পেয়েছে। জাতিসংঘের World Economic Situation and Prospects 2026 প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৭ শতাংশ হতে পারে, যা মহামারির আগের দী

জাতীয় গ্রিডে বিপর্যয়, অন্ধকারে ডুবল পুরো কিউবা
জ্বালানি সংকট ও পুরোনো বিদ্যুৎ অবকাঠামোর চাপ সামলাতে আগে থেকেই হিমশিম খাচ্ছিল কিউবা। এর মধ্যেই জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের ঘটনায় পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে রাতারাতি অন্ধকারে ডুবে যায় দেশটি এবং ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। রোববার (২ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানায় কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউনিয়ন ইলেকট্রিকা (ইউএনই)। তবে কী কারণে জাতীয় গ্রিডে এই বিপর্যয় ঘটেছে, কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কখন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাব

ইরানের পথে ‘মৃত্যুর উপত্যকায়’ নিভে গেল ১৯ প্রাণ
ইরানে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের মরুভূমিতে তীব্র গরম ও তৃষ্ণায় ১৯ আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে। খবর দিয়েছে গালফ নিউজ।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইরানে যাওয়ার উদ্দেশ্যে মরুভূমির পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যাত্রাপথে প্রচণ্ড তাপদাহ ও পানির সংকটে তারা মরুভূমিতে আটকা পড়েন। শেষ পর্যন্ত তৃষ্ণা ও তাপজনিত কারণে একে একে সবার মৃত্যু হয়।নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভা

বিনামূল্যে ১৪ দিনের ভিসা দেবে ওমান
পর্যটন খাতকে আরও আকর্ষণীয় এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রবেশ প্রক্রিয়া সহজ করতে নতুন ভিসা সুবিধা চালু করেছে ওমান। নতুন বিধিমালার আওতায় যোগ্য বিদেশি নাগরিকরা এখন কোনো ধরনের ভিসা ফি ছাড়াই ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশের ১০৯/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে এ বিধিমালা কার্যকর হয়েছে। পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর জেনারেল লেফট্যান্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের আবাসন আইনের কার্যনির্বাহী বিধিমালায় সংশো

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রভাব বাংলাদেশি ভ্রমণপিপাসু ও ব্যবসায়ীদের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।যদিও ঘোষিত তালিকায় অধিকাংশ দেশ আফ্রিকা অঞ্চলের, তবুও অতীতে ভিসা নীতির কড়াকড়ির ক্ষেত্রে বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের নাগরিকরাও একই ধরনের প্রভাবের মুখে

যুক্তরাষ্ট্র সফর কি আরও ব্যয়বহুল হতে যাচ্ছে?
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রভাব বাংলাদেশি ভ্রমণপিপাসু ও ব্যবসায়ীদের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।যদিও ঘোষিত তালিকায় অধিকাংশ দেশ আফ্রিকা অঞ্চলের, তবুও অতীতে ভিসা নীতির কড়াকড়ির ক্ষেত্রে বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের নাগরিকরাও একই ধরনের প্রভাবের মুখে

নৌপথে সংকটের ইঙ্গিত, হরমুজ বন্ধের বার্তা ইরানের
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান, অন্যদিকে কুয়েত দাবি করেছে তারা ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করছে। একই সময়ে হুতি গোষ্ঠী জাহাজ থেকে ফি আদায়ের খবর নাকচ করেছে। এর মধ্যেই ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।শনিবার (১ আগস্ট) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিক

সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না হামাস: গাজি হামাদ
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজি হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না। বরং সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।গাজি হামাদ বলেন, সাম্প্রতিক চুক্তিটি অত্যন্ত ব্যতিক্রমী এবং কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সম্পন্ন হয়েছে। তবুও হামাস ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে একচুলও সরে আসবে না।তিনি বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়


