আন্তর্জাতিক

বাবার শেষ বিদায়েও মেসিকে ছাড়ল না ক্যামেরা
10 Aug 2026

বাবার শেষ বিদায়েও মেসিকে ছাড়ল না ক্যামেরা

বাবাকে শেষ বিদায় জানাতে সমাধিস্থলে হাজির হয়েছিলেন লিওনেল মেসি ও তার পরিবারের সদস্যরা। স্বজনদের নিয়ে শোকের এই একান্ত মুহূর্তেও অবশ্য তাদের ব্যক্তিগত পরিসর পুরোপুরি অক্ষুণ্ন থাকেনি। সমাধিস্থলের ওপর দিয়ে উড়ছিল সংবাদমাধ্যমের একাধিক ড্রোন। বিষয়টি সামনে আসার পর শুরু হয় সমালোচনা। পরে সেখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।আর্জেন্টিনার রোজারিওর এল প্রাদো সমাধিস্থলে স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় মেসি, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানরা উপস্থিত ছিলেন

এক মাসের মেয়েকে রেখে সৌদিতে আগুনে পুড়লেন শামীম
10 Aug 2026

এক মাসের মেয়েকে রেখে সৌদিতে আগুনে পুড়লেন শামীম

সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে আট মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাটোরের নলডাঙ্গার শামীম হোসেন। যাওয়ার সময় স্ত্রী মিতু বেগম ছিলেন সন্তানসম্ভবা। দীর্ঘ অপেক্ষার পর এক মাস আগে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। কিন্তু সেই সন্তানকে নিজের হাতে কোলে নেওয়ার স্বপ্ন আর পূরণ হলো না শামীমের।সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন শামীম হোসেনসহ নলডাঙ্গার তিন প্রবাসী। নিহত অন্য দুজন হলেন উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির

সরকারি কার্যালয়ে সাবেক আইনপ্রণেতার গুলি, আহত কর্মকর্তা
10 Aug 2026

সরকারি কার্যালয়ে সাবেক আইনপ্রণেতার গুলি, আহত কর্মকর্তা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের একটি সরকারি কার্যালয়ে গুলির ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। ননথাবুরি প্রদেশের উপগভর্নর অপিচাই আরামস্রি জানান, এ ঘটনায় সন্দেহভাজন এক সাবেক আইনপ্রণেতাকে আটক করেছে পুলিশ।তবে কী কারণে সরকারি কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এর মাত্র কয়েক দিন আগে একই প্রদ

যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন
09 Aug 2026

যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশিদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে দেশটির অভিবাসন নীতিতে সম্ভাব্য পরিবর্তন। বিশেষ করে এইচ-ওয়ানবি ভিসায় কাজ করা বিদেশি কর্মীরা চাকরি হারালে বর্তমানে যে ৬০ দিনের সময় পান, সেই সুযোগ বাতিলের কথা বিবেচনা করছে মার্কিন সরকার।বর্তমান নিয়ম অনুযায়ী, এইচ-ওয়ানবি বা নির্দিষ্ট কিছু কর্মভিত্তিক ভিসায় থাকা কেউ চাকরি হারালে নতুন কর্মসংস্থান খুঁজে নেওয়ার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। এই সময়ের মধ্যে নতুন চাকরি পাওয়া কিংবা বৈধ অবস্থান নিশ্চিত করার অন্য কোনো ব্যবস্থা নেওয়ার স

হরমুজে নতুন নৌপথের নকশা করছে ইরান-ওমান
09 Aug 2026

হরমুজে নতুন নৌপথের নকশা করছে ইরান-ওমান

হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক রুট স্থাপনের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে নতুন রুট নির্ধারণের অর্থ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে বর্তমানে ব্যবহৃত রুটগুলো নতুন রুট দিয়ে প্রতিস্থাপনের বিষয়ে কাজ চলছে। এ নিয়ে ইরান ও ওমানের বিশেষজ্ঞরা ইতোমধ্যে রুটের মানচিত্র তৈরির কাজ করছেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন,

নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র
08 Aug 2026

নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

রণক্ষেত্রে দ্রুত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আধুনিক সমরাস্ত্র পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এখন থেকে এসব অস্ত্র তৈরি করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সামরিক পরীক্ষাকেন্দ্র বা টেস্ট রেঞ্জ ব্যবহারের সুযোগ দেবে মার্কিন সেনাবাহিনী।শুক্রবার (৭ আগস্ট) এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি সামরিক পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে অস্ত্র নির্মাতাদের দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রি

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান
08 Aug 2026

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান

হরমুজ প্রণালি ঘিরে ওমানের সঙ্গে একটি সমঝোতার সাধারণ কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো উচ্চপর্যায়ের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার একটি সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত খসড়া ও বিস্তারিত বিষয়গুলো শিগগিরই প্রকাশ করা হবে

ইটের বদলে ইতালিকে পাটকেল মারল স্পেন
08 Aug 2026

ইটের বদলে ইতালিকে পাটকেল মারল স্পেন

সিউটা সংকটে স্পেন-ইতালি মুখোমুখি, পাল্টাপাল্টি সীমান্ত কড়াকড়িআন্তর্জাতিক ডেস্কমরক্কো সীমান্তবর্তী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটায় নজিরবিহীন শরণার্থী অনুপ্রবেশকে কেন্দ্র করে স্পেন ও ইতালির মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর মিত্র দুই দেশের সম্পর্কে এই টানাপোড়েন এখন সীমান্ত নিয়ন্ত্রণের পাল্টাপাল্টি সিদ্ধান্তে গড়িয়েছে।ইতালি সীমান্তে কড়াকড়ি আরোপের পর এবার দেশটি থেকে আসা ভ্রমণকারীদের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ চালুর ঘোষণা দিয়েছে স্পেন।স্পেনের স্বরাষ্ট্র মন

ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে টানা ৩ দিনের ছুটি
08 Aug 2026

ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে টানা ৩ দিনের ছুটি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশটিতে ছুটি পালন করা হবে।ছুটির ঘোষণার ফলে যেসব প্রতিষ্ঠানে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তারা এ ছুটির সঙ্গে অতিরিক্ত কোনো দিন পাচ্ছেন না।মুসলিম সম্প্রদায়ের কাছে ১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯
08 Aug 2026

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯

জাপানের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (৮ আগস্ট) স্থানীয় সরকার নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানের কিউশু দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।শক্তিশালী এ ভূমিকম্পে কুমামোটোসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। তীব্র গরমের মধ্

ঔষধি ব্যবহারে সবুজ সংকেত, গাঁজা চাষে নতুন আইন নেপালের
06 Aug 2026

ঔষধি ব্যবহারে সবুজ সংকেত, গাঁজা চাষে নতুন আইন নেপালের

নেপালের গণ্ডকী প্রদেশে দীর্ঘদিনের বিতর্ক ও আলোচনার অবসান ঘটিয়ে গাঁজা চাষ এবং এর ঔষধি ব্যবহারের অনুমোদনসংক্রান্ত নতুন আইন কার্যকর হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রদেশটির প্রধান বিলে সম্মতি দেওয়ার পর আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের আওতায় গণ্ডকী প্রদেশের কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিয়ে গাঁজা চাষ করতে পারবেন। তবে পুরো চাষাবাদ প্রক্রিয়া প্রশাসনের কঠোর তদারকির আওতায় থাকবে।কাঠমন্ডু পোস্ট জানিয়েছে, ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের সদস্যদের সর্বসম্মত স

বিদেশি কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫% বেড়েছে, শীর্ষে চীন
06 Aug 2026

বিদেশি কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫% বেড়েছে, শীর্ষে চীন

বিদেশের বিভিন্ন কারাগারে গত চার বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যা। বর্তমানে বিশ্বের ৫৪টি দেশে মোট ১ হাজার ৩২৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাবন্দি রয়েছেন, যা ২০২২ সালের তুলনায় ২৫ দশমিক ৬ শতাংশ বেশি।বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানায়।ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা কিম জুন-হোয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জানান, চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত বিদেশের বিভিন্ন কারাগারে ১ হাজার ৩২৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বন্দি