আন্তর্জাতিক

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি
বাংলাদেশ ও কাতার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে জ্বালানি এবং অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা, নতুন সম্ভাবনা চিহ্নিত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দোহায় উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের পর মঙ্গলবার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। ঢাকায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি বাস্ত

তারেক রহমানের দিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ঘিরে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি।ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়াকে যুক্ত করার বিষয়টি তার কাছে বিস্ময়কর। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। একই সঙ্গে বাংলাদেশে চলমান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও পারস্পরিক আলোচনার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার অবস্থান জানিয়েছে নয়াদিল্লি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি নিয়মিত ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে অনুরোধ পেয়েছে ভারত। বিষয়টি সংশ্লিষ্ট আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করা হচ্ছে।এর আগে ভারতীয় কর্তৃপক্

বিশ্বজুড়ে এক বছরে ৩৫০ দাতব্যকর্মী নিহত, সহিংসতা ঐতিহাসিক উচ্চতায়
বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকটপূর্ণ এলাকায় ২০২৫ সালে অন্তত ৩৫০ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩২২ জন এবং অপহরণ বা জিম্মি হওয়ার শিকার হয়েছেন ২৩৫ জন। মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনা ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়ে থাকার এই চিত্র উঠে এসেছে ‘এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেস’ (এডব্লিউএসডি)-এর সর্বশেষ পরিসংখ্যানে।এডব্লিউএসডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মানবিক সহায়তাকর্মীদের ঘিরে ৭১২টি বড় ধরনের নিরাপত্তা ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় সব মিলিয়ে ১ হাজার ১৮৭ জন সহায়তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়

আব্রাহাম লিংকনে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের মধ্যে সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিহতের এই সংখ্যা বা সংঘর্ষের ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।তাসনিম নিউজের বরাত দিয়ে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকায় রণতরীটির ক্রুদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এ নিয়ে তাদের পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। দীর্ঘমেয়াদি মোতায়েনের প্রত

সংসদে কঙ্গনার ঐতিহ্যবাহী সাজ, দামি ব্যাগেই যত চমক
ভারতের লোকসভার সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পার্লামেন্ট লুক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দিল্লির বৃষ্টিভেজা দিনে হালকা নীল শাড়িতে সংসদে প্রবেশ করতে দেখা যায় তাকে। প্রথম দেখায় সাজটি বেশ সাদামাটা ও ঐতিহ্যবাহী মনে হলেও, কঙ্গনার সঙ্গে থাকা বিলাসবহুল ফ্যাশন অনুষঙ্গগুলোই শেষ পর্যন্ত কেড়েছে সবার নজর।কঙ্গনা পরেছিলেন উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ফ্যাকাশে নীল রঙের এরি সিল্ক শাড়ি। সূক্ষ্ম কাজ ও পরিপাটি বর্ডারের শাড়িটির সঙ্গে ছিল সাদা রঙের হাফহাতা ব্লাউজ। কাঁধে শাড়ির আঁচলও রাখা হয়েছিল বেশ

জিম্বাবুয়েতে ফেরি ডুবে নিহত অন্তত ১৫, নিখোঁজ ২৭
জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল প্রোটেকশন ইউনিট।মঙ্গলবার (১১ আগস্ট) প্রবল ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে যায়। দুর্ঘটনার সময় ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সিভিল প্রোটেকশন ইউনিটের তথ্য অনুযায়ী, ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে টিকিট বিক্রির নিবন্ধিত হিসাব অনুযায়ী, দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত

প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে: বোম্বে হাইকোর্ট
প্রাপ্তবয়স্ক সন্তান নিজের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। বাবা-মা সন্তানের অভিভাবক হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে নিজেদের সম্পত্তি হিসেবে দাবি করতে পারেন না। এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।পছন্দের মানুষের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেওয়া এক তরুণীর জিম্মা চেয়ে তার মায়ের করা হেবিয়াস কর্পাস আবেদন খারিজ করে আদালত বলেছেন, প্রাপ্তবয়স্ক একজন নারী নিজের ইচ্ছায় জীবনসঙ্গী বেছে নিলে তাকে জোর করে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। খবর

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থীর ৫ গবেষণাপত্র
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের এনিমেল ওয়েলফেয়ার ল্যাবের পাঁচ শিক্ষার্থী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই) আয়োজিত ৫৯তম ইন্টারন্যাশনাল কনফারেন্সে তারা প্রাণিকল্যাণ বিষয়ে পাঁচটি পৃথক গবেষণাপত্র উপস্থাপন করবেন।মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লি থেকে বিষয়টি নিশ্চিত করেন সম্মেলনে অংশ নেওয়া বাকৃবির শিক্ষার্থী ডা. আশিকুর রহমান কৌশিক।১০ আগস্ট শুরু হওয়া এ আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

রাতভর রুশ হামলায় ইউক্রেনে নিহত ৬, আহত ১৯
দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। একই সময়ে রাজধানী কিয়েভেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আহত হয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) ভোরের দিকে এসব হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর আলজাজিরার।ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরোভ জানান, রাতভর ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে

২২০ কোটি টাকা খরচে ‘কুকুর’ হলেন জাপানি যুবক!
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে একটি দাবি ঘুরে বেড়াচ্ছে। জাপানের ২৬ বছর বয়সী এক যুবক নাকি নিজেকে কুকুরের মতো দেখতে করতে অস্ত্রোপচার করিয়েছেন। শুধু তাই নয়, মানুষের অবয়ব থেকে কুকুরে রূপ নিতে তাঁর খরচ হয়েছে প্রায় ২২০ কোটি টাকা—এমন দাবিও ছড়িয়ে পড়ে অনলাইনে।তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল এই দাবির সঙ্গে বাস্তব ঘটনার বেশ বড় পার্থক্য রয়েছে। কোনো অস্ত্রোপচার করে কুকুরে রূপান্তরিত হননি ওই যুবক। বিশেষভাবে তৈরি একটি কস্টিউম পরে তিনি কুকুরের মতো সেজেছিলেন।জাপানি ওই যুবকের নাম টোকো। ছোটবেলা থেকেই বর্ডা

চিকিৎসকদের পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে জানিয়েছেন তার এক সহযোগী।সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল আনোয়ার ইব্রাহিমের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে ঠিক কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।বিবৃ


