পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটের ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার দয়ামীর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ গড়ার অঙ্গীকার নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, “পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ সংরক্ষণে আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সভাপতি মনসুর আহমদ, আলাউদ্দিন, ছুরত মিয়া, জাহেদ আহমদ, আব্দুস শহীদ, নানু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন