ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হলেন বুবলী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুন ২০২৬

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হলেন বুবলী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে বুবলী লেখেন, আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দঘন মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নবজাতক সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন এই অভিনেত্রী।

বুবলী তার পোস্টে একটি ছবি যুক্ত করেন, যেখানে জানা যায় গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি চিত্রনায়ক শাকিব খানকেও ট্যাগ করেছেন।

সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই বুবলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, শবনম বুবলী ও শাকিব খানের বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২২ সালে বুবলী নিজেই সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম শেহজাদ খান বীর।

বিষয় : বুবলী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হলেন বুবলী

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে বুবলী লেখেন, আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দঘন মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নবজাতক সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন এই অভিনেত্রী।

বুবলী তার পোস্টে একটি ছবি যুক্ত করেন, যেখানে জানা যায় গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি চিত্রনায়ক শাকিব খানকেও ট্যাগ করেছেন।

সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই বুবলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, শবনম বুবলী ও শাকিব খানের বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২২ সালে বুবলী নিজেই সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম শেহজাদ খান বীর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ