ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেঙ্গু চিকিৎসায় স্বস্তি- পরীক্ষার খরচে মিলবে সর্বোচ্চ ৮০% ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় স্বস্তি- পরীক্ষার খরচে মিলবে সর্বোচ্চ ৮০% ছাড়
ছবি : সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজ ও সাশ্রয়ী করতে দেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বেসরকারি হাসপাতালকে তাদের মোট শয্যার অন্তত ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য বিনামূল্যে বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীরা দ্রুত ও কম খরচে চিকিৎসাসেবা পাবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সবাইকে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় স্বস্তি- পরীক্ষার খরচে মিলবে সর্বোচ্চ ৮০% ছাড়

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজ ও সাশ্রয়ী করতে দেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বেসরকারি হাসপাতালকে তাদের মোট শয্যার অন্তত ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য বিনামূল্যে বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীরা দ্রুত ও কম খরচে চিকিৎসাসেবা পাবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সবাইকে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ