ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপে আলজেরিয়ার ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬

বিশ্বকাপে আলজেরিয়ার ২৬ সদস্যের দল ঘোষণা
ছবিঃ সংগ্রহীত

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে আলজেরিয়া। চোট কাটিয়ে ওঠার পরও তাকে দলে রেখেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। ‘জে’ গ্রুপে থাকা আলজেরিয়া এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে, যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

অভিজ্ঞতা এবং ভারসাম্যকে গুরুত্ব দিয়ে দল সাজিয়েছেন কোচ পেতকোভিচ। অধিনায়ক রিয়াদ মাহরেজের পাশাপাশি দীর্ঘদিনের ভরসা ডিফেন্ডার এইসা মান্দি ও মিডফিল্ডার নাবিল বেনতালেব দলে আছেন। চোটের কারণে কিছুদিন বাইরে থাকলেও বেনতালেবের ফেরা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

গোলরক্ষক বিভাগে লুকা জিদানের সঙ্গে আছেন উসামা বেনবত ও মেলভিন মাস্তিল। চলতি বছরের এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় থুতনি ও চোয়ালে গুরুতর চোট পান লুকা। সেই ধাক্কা সামলে নিয়েই তিনি জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন। গত অক্টোবরে অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আক্রমণভাগে ফিরেছেন হুসেম আওয়ার ও আমিন গুইরি, যারা চোটের কারণে আফ্রিকা কাপ অব নেশনস মিস করেছিলেন। তাদের প্রত্যাবর্তনে সামনে আলজেরিয়ার আক্রমণভাগ আরও শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।

২০১৪ সালের পর আবার বিশ্বকাপের মূল পর্বে ফিরছে উত্তর আফ্রিকার দলটি। সেবার শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার নতুন করে বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে আলজেরিয়া।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৩ জুন নেদারল্যান্ডস এবং ১০ জুন বলিভিয়ার বিপক্ষে নামবে আলজেরিয়া। গ্রুপ পর্বে ১৭ জুন কানসাস সিটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপে আলজেরিয়ার ২৬ সদস্যের দল ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ