ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এলপিএলে গল গ্যালান্টসে লিটন, বাংলাদেশিদের উপস্থিতি আরও শক্তিশালী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৬

এলপিএলে গল গ্যালান্টসে লিটন, বাংলাদেশিদের উপস্থিতি আরও শক্তিশালী

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরও বাড়ল। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর এবার সরাসরি চুক্তিতে দল পেয়েছেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তাকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় লিটনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে গল গ্যালান্টস। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বাংলাদেশি এই উইকেটকিপার-ব্যাটার ২০২৬ মৌসুমে তাদের হয়ে মাঠে নামবেন।

এর আগে একই টুর্নামেন্টের জন্য সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে দলে নিয়েছে জাফনা কিংস। ফলে এবারের আসরে একাধিক ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের দেখা যাবে। তবে লিটনের সঙ্গে গল গ্যালান্টসের চুক্তির আর্থিক বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

লিটনের জন্য এলপিএল নতুন কোনো মঞ্চ নয়। ২০২৩ সালে তিনি গল টাইটান্সের হয়ে খেলেছিলেন। যদিও সেই আসরে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৪ রান। এবার নতুন দলে নতুনভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।

এদিকে এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ১ জুন। সেখানে আরও ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। ড্রাফট শেষে বাংলাদেশ থেকে আরও কতজন ক্রিকেটার দল পান, সেটিই এখন দেখার বিষয়।

আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। তবে একই সময়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফলে জাতীয় দলের দায়িত্বে থাকা লিটন দাস, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ টুর্নামেন্টের শুরুতে এক বা দুটি ম্যাচ মিস করতে পারেন। সফর শেষ হওয়ার পর তারা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এলপিএলে গল গ্যালান্টসে লিটন, বাংলাদেশিদের উপস্থিতি আরও শক্তিশালী

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ