অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো মিরাজে গত ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক আইনজীবীর বরাতে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মার্সিয়া লুকাস ছিলেন হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র সম্পাদকদের একজন। ১৯৭০-এর দশকের একাধিক গুরুত্বপূর্ণ সিনেমার সম্পাদনার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান এবং চলচ্চিত্র নির্মাণে গভীর প্রভাব রাখেন। জর্জ লুকাস পরিচালিত ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের সম্পাদনার জন্য তিনি অস্কার জয় করেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আমেরিকান গ্রাফিটি’র সহ-সম্পাদনা, যার জন্য তিনি অস্কার মনোনয়ন পান। এছাড়া তিনি ‘রিটার্ন অব দ্য জেডাই’, মার্টিন স্করসেসির ‘অ্যালিস ডাজ নট লিভ হিয়ার এনিমোর’, ‘ট্যাক্সি ড্রাইভার’ এবং ‘নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক’ সিনেমার সম্পাদনায় যুক্ত ছিলেন।
পরিবারের বিবৃতিতে বলা হয়, মার্সিয়া লুকাস ছিলেন দক্ষ গল্পকার এবং চলচ্চিত্র জগতের অগ্রদূত। তিনি নারী চলচ্চিত্র সম্পাদকদের জন্য নতুন পথ তৈরি করেছেন। একই সঙ্গে তিনি ছিলেন স্নেহশীল মা, দাদি ও বন্ধু।
১৯৬৯ সালে তিনি জর্জ লুকাসকে বিয়ে করেন এবং ১৯৮৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। পরে তিনি টম রদ্রিগেজকে বিয়ে করেন, যা ১৯৯৩ সালে শেষ হয়। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয় : মার্সিয়া লুকাস

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন