বরিশালে হাম উপসর্গে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
মৃত শিশুদের একজন পাঁচ মাস বয়সী আলী আকবর। সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাদপুর এলাকার আলামিনের ছেলে। অন্যজন ছয় মাস বয়সী আব্দুল আহাদ, ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার মধ্য জয়নগরের চালতাতলী এলাকার ফয়জুদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, আলী আকবর গত ২৩ মে রাতে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। পরদিন ২৪ মে রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে আব্দুল আহাদ ২৪ মে সন্ধ্যায় ভর্তি হওয়ার পর ২৫ মে ভোরে মারা যায়।
সোমবার (২৫ মে) সকালে হাসপাতালের প্রশাসনিক শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া জটিল আকার ধারণ করায় শিশু দুটির মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৫৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হাকিম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৯ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬১ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বরিশাল বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৬ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ জন।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন