ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে আসছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’, মুক্তি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

ঈদে আসছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’, মুক্তি স্থগিত
ছবিঃ সংগ্রহীত

আদর আজাদ ও পূজা চেরী-এর প্রথম জুটি হয়ে অভিনীত চলচ্চিত্র নাকফুলের কাব্য কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না। আগে ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলোক হাসান। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। নির্মাতাদের দাবি, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে এতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্তও নির্মাতা পক্ষ থেকে সিনেমাটি ঈদেই মুক্তির কথা বলা হচ্ছিল। তবে সোমবার যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে শুরু হওয়া এই সিনেমার শুটিংয়ের সময় এর নাম ছিল শুধু ‘নাকফুল’। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করে বর্তমান শিরোনাম রাখা হয়। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম বদলানো হয়েছে।

মুক্তির তারিখ স্থগিত হওয়ায় সিনেমাটির ভবিষ্যৎ মুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

ঈদে আসছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’, মুক্তি স্থগিত

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

আদর আজাদ ও পূজা চেরী-এর প্রথম জুটি হয়ে অভিনীত চলচ্চিত্র নাকফুলের কাব্য কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না। আগে ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলোক হাসান। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। নির্মাতাদের দাবি, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে এতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্তও নির্মাতা পক্ষ থেকে সিনেমাটি ঈদেই মুক্তির কথা বলা হচ্ছিল। তবে সোমবার যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে শুরু হওয়া এই সিনেমার শুটিংয়ের সময় এর নাম ছিল শুধু ‘নাকফুল’। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করে বর্তমান শিরোনাম রাখা হয়। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম বদলানো হয়েছে।

মুক্তির তারিখ স্থগিত হওয়ায় সিনেমাটির ভবিষ্যৎ মুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ