চিত্রনায়ক জায়েদ খান অভিনীত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর দ্বিতীয় পর্বে দেখা যাবে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানিকে। বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
প্রবাসজীবনের সংগ্রাম ও বাস্তবতা নিয়ে নির্মিত শর্টফিল্মটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। গত মার্চে প্রথম পর্ব প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায়।
যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান বলেন, নিউইয়র্কের মেয়রের সঙ্গে একই পর্দায় কাজ করার অভিজ্ঞতা তার জন্য গর্বের। তিনি এটিকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের জন্যও সম্মানের বিষয় বলে মনে করেন।
জায়েদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ঠিকানা’র রুহিন হোসেন ও আনুভা শাহীন হোসেনের উদ্যোগে মেয়রের অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নির্ধারিত সময় অনুযায়ী শুটিং সম্পন্ন হয়।
তিনি আরও জানান, বিশ্বজুড়ে পরিচিত একজন প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও শুটিংয়ের সময় জোহরান মামদানি ছিলেন আন্তরিক। পরিচালকের নির্দেশনা অনুযায়ী একাধিকবার দৃশ্য ধারণেও অংশ নেন তিনি।
প্রবাসীদের জীবনসংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর নতুন পর্ব নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন