আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিনেমা অঙ্গনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মালিক’। মুক্তির চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া এই সিনেমাকে ঘিরে এখনই দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।
এর মধ্যেই উৎসবের আবহ আরও বাড়িয়ে দিয়েছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি রোমান্টিক গানের কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, “‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু ছবি। শিগগিরই আসছে।”
প্রকাশিত ছবিগুলোতে শুভ ও মিমের পর্দার রসায়ন বেশ স্পষ্টভাবে ধরা পড়েছে। একদিকে মিমকে দেখা গেছে গোলাপি রঙের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে, যেখানে তার চুলে খোঁপার সাজ ও মানানসই অলঙ্কার তাকে দিয়েছে একেবারে বাঙালি নারীর ক্লাসিক সৌন্দর্য।
অন্যদিকে আরিফিন শুভকে দেখা গেছে ভিন্নধর্মী এক রাফ লুকে। লম্বা চুল, ঘন দাড়ি এবং জলপাই সবুজ শার্ট ও জিন্সে তার উপস্থিতি চরিত্রের ভিন্ন এক মাত্রা তুলে ধরেছে বলে মনে করছেন দর্শকরা।
সব মিলিয়ে ঈদের আগেই ‘মালিক’ সিনেমার এই ঝলক দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন