ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। আসামি পক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন।
তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমান খানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। পরে বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জরুরি প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন