ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইন প্রতিস্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরাও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে রান্না ও শিল্পকারখানার কাজে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক সরবরাহ চালুর আশ্বাস দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইন প্রতিস্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরাও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে রান্না ও শিল্পকারখানার কাজে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক সরবরাহ চালুর আশ্বাস দিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ