ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আগেভাগেই গ্রামের পথে ছুটছেন রাজধানীবাসী

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬

আগেভাগেই গ্রামের পথে ছুটছেন রাজধানীবাসী
ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই গ্রামের পথে রওনা দিচ্ছেন হাজারো মানুষ।

শনিবার সকাল থেকেই স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। হাতে লাগেজ, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে ট্রেন ধরতে ব্যস্ত সময় পার করছেন যাত্রীরা। টিকিটধারীদের পাশাপাশি অনেকেই শেষ মুহূর্তে যাত্রার সুযোগ খুঁজছেন।

যাত্রীরা জানান, ঈদের ঠিক আগে অতিরিক্ত ভিড় ও ভোগান্তি এড়াতে কয়েকদিন আগেই বাড়ির পথে রওনা হয়েছেন তারা। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে যাত্রীর চাপ সবচেয়ে বেশি দেখা গেছে।

অন্যদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি যাত্রীসেবায় কাজ করছেন রেলওয়ের অতিরিক্ত কর্মীরাও।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রেন পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

আগেভাগেই গ্রামের পথে ছুটছেন রাজধানীবাসী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই গ্রামের পথে রওনা দিচ্ছেন হাজারো মানুষ।

শনিবার সকাল থেকেই স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। হাতে লাগেজ, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে ট্রেন ধরতে ব্যস্ত সময় পার করছেন যাত্রীরা। টিকিটধারীদের পাশাপাশি অনেকেই শেষ মুহূর্তে যাত্রার সুযোগ খুঁজছেন।

যাত্রীরা জানান, ঈদের ঠিক আগে অতিরিক্ত ভিড় ও ভোগান্তি এড়াতে কয়েকদিন আগেই বাড়ির পথে রওনা হয়েছেন তারা। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে যাত্রীর চাপ সবচেয়ে বেশি দেখা গেছে।

অন্যদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি যাত্রীসেবায় কাজ করছেন রেলওয়ের অতিরিক্ত কর্মীরাও।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে বিশেষ ট্রেন পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার চেষ্টা চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ