লা লিগার ২০২৫-২৬ মৌসুম শেষ হতেই স্প্যানিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘পিপিচি ট্রফি’ আবারও উঠল কিলিয়ান এমবাপের হাতে। রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে এবারও লিগের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শেষ ম্যাচে গোল করে মৌসুমে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করান ২৫-এ। দল হিসেবে রিয়াল মাদ্রিদের মৌসুমটা ট্রফিশূন্য হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই আলো ছড়িয়েছেন এমবাপে। স্প্যানিশ ফুটবলে যোগ দেওয়ার পর টানা দ্বিতীয়বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও গড়লেন তিনি।
এর আগের মৌসুমে, অর্থাৎ ২০২৪-২৫ সালে, নিজের অভিষেক মৌসুমেই ৩১ গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন এমবাপে। দ্বিতীয় মৌসুমে প্রতিপক্ষ রক্ষণভাগ তাকে আটকে দেওয়ার পরিকল্পনা সাজালেও গতি, ক্ষিপ্রতা এবং অসাধারণ পজিশনিং সেন্স দিয়ে আবারও নিজেকে আলাদা প্রমাণ করেছেন এই ফরাসি তারকা।
এবারের গোলদাতার লড়াইয়ে এমবাপের সবচেয়ে কাছাকাছি ছিলেন মায়োর্কার কসোভান স্ট্রাইকার ভেদাত মুরিচি। পুরো মৌসুমে ২৩ গোল করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেও শেষ পর্যন্ত এমবাপেকে ছুঁতে পারেননি তিনি। তবে ব্যক্তিগত সাফল্যের মাঝেও হতাশা সঙ্গী হয়েছে মুরিচির। লিগের শেষ দিনের নাটকীয়তায় অবনমন এড়াতে পারেনি মায়োর্কা, ফলে আগামী মৌসুমে তাদের খেলতে হবে দ্বিতীয় বিভাগে।
সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন ওসাসুনার ক্রোয়াট ফরোয়ার্ড আন্তে বুদিমির। ১৭ গোল করা এই স্ট্রাইকার পুরো মৌসুমে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়ে ওসাসুনাকে প্রথম বিভাগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে লিগের অন্যতম কার্যকর ফরোয়ার্ড হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তিনি।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন