ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন কর্মসূচি

ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। দিনব্যাপী এই সফরে ময়মনসিংহের ত্রিশালে একাধিক উন্নয়ন, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে ত্রিশালের বালর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। স্থানীয়দের আশা, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ত্রিশালে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সফরের শেষভাগে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো ত্রিশালজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। দিনব্যাপী এই সফরে ময়মনসিংহের ত্রিশালে একাধিক উন্নয়ন, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে ত্রিশালের বালর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। স্থানীয়দের আশা, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ত্রিশালে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সফরের শেষভাগে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো ত্রিশালজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ