ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর
ছবিঃ সংগ্রহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সিলিংয়ের বাঁশের ওপর বিশাল অজগরটি দেখতে পান খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের ভেতরে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করেন। একপর্যায়ে গ্রামবাসীর কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্বপন দেব সজল বলেন, “সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে নিরাপদে অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধার হওয়া অজগরটি বনবিভাগের তত্ত্বাবধানে নেওয়ার পর লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত করা হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সিলিংয়ের বাঁশের ওপর বিশাল অজগরটি দেখতে পান খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের ভেতরে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করেন। একপর্যায়ে গ্রামবাসীর কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্বপন দেব সজল বলেন, “সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে নিরাপদে অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধার হওয়া অজগরটি বনবিভাগের তত্ত্বাবধানে নেওয়ার পর লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত করা হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ