ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম
ছবিঃ সংগ্রহীত

ছোটপর্দার পরিচিত মুখ চাষী আলম দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই এই অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সুখবরটি শেয়ার করেন তিনি। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, দ্বিতীয়।”

এর আগে গত বছরের ১০ জুলাই তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২৫ আগস্ট পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চাষী আলম ও তুলতুল ইসলাম।

পরিবারে নতুন সদস্য আসায় বর্তমানে আনন্দে ভাসছেন এই অভিনেতা ও তার পরিবার।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ছোটপর্দার পরিচিত মুখ চাষী আলম দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই এই অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সুখবরটি শেয়ার করেন তিনি। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, দ্বিতীয়।”

এর আগে গত বছরের ১০ জুলাই তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২৫ আগস্ট পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চাষী আলম ও তুলতুল ইসলাম।

পরিবারে নতুন সদস্য আসায় বর্তমানে আনন্দে ভাসছেন এই অভিনেতা ও তার পরিবার।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ