পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ বলেন, পার্টনার প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধু খাদ্য উৎপাদন বাড়ানো নয়, পুষ্টিমান নিশ্চিতের মাধ্যমে সুস্থ, সচেতন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, কৃষক স্কুলের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সার ও বীজের সঠিক ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী এবং উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি ও পুষ্টি খাতে এ কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন