ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 শনিবার (১৬ মে) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম বানিয়াচং থানাধীন কাগাপাশা বাজারস্থ কাগাপাশা ব্রিজের ওপর পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা ।

গ্রেপ্তারকৃতরা হলেন— আবছার উদ্দিন (৩২), পিতা মৃত মখাল মিয়া, গ্রাম ওমরপুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ এবং সাহাব উদ্দিন ওরফে সাবু (২৬), পিতা ইউনুস মিয়া, একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 শনিবার (১৬ মে) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম বানিয়াচং থানাধীন কাগাপাশা বাজারস্থ কাগাপাশা ব্রিজের ওপর পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা ।

গ্রেপ্তারকৃতরা হলেন— আবছার উদ্দিন (৩২), পিতা মৃত মখাল মিয়া, গ্রাম ওমরপুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ এবং সাহাব উদ্দিন ওরফে সাবু (২৬), পিতা ইউনুস মিয়া, একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ