ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগের ঘণ্টা না পেরোতেই উক্ত প্রজ্ঞাপনটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
বিকালের প্রজ্ঞাপনে (স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭) উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ এর ১০(১) ধারা মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমানকে উপাচার্য হিসেবে যোগদানের তারিখ হতে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।
তবে এই প্রজ্ঞাপন দেওয়ার ঘণ্টাখানেক না পেরোতেই শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে (স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৮) পূর্বের প্রজ্ঞাপনটি রদ করা হয়।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভগ্নিপতি।
নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী আমলে দ্বিতীয় মেয়াদে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এই বিতর্কের কারণেই ড. আনিসের নিয়োগ বাতিল করা হয়ে থাকতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
বিষয় : নতুন নিয়োগ বেরোবি উপাচার্য

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন