ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাবির উপ-উপাচার্য পদে নতুন মুখ, দায়িত্বে অধ্যাপক আলীম ও মামুনুর রশীদ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬

রাবির উপ-উপাচার্য পদে নতুন মুখ, দায়িত্বে অধ্যাপক আলীম ও মামুনুর রশীদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দায়িত্বে থাকা বর্তমান উপ-উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।

এদিকে, বর্তমান উপ-উপাচার্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নতুন প্রশাসনিক দায়িত্বকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

রাবির উপ-উপাচার্য পদে নতুন মুখ, দায়িত্বে অধ্যাপক আলীম ও মামুনুর রশীদ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দায়িত্বে থাকা বর্তমান উপ-উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।

এদিকে, বর্তমান উপ-উপাচার্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নতুন প্রশাসনিক দায়িত্বকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ