ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান

ছবি: প্রতিনিধি

শহিদুল ইসলাম:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২৮ নং পশ্চিম কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাহমুদুল হাসান (রাজন)। সম্প্রতি এলাকাভিত্তিক পরপর দুটি সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

মাহমুদুল হাসান (রাজন) উপজেলার কৃষ্ণাদিয়া শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। তিনি মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সহ প্রচার প্রকাশনা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় মুকসুদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তাছলিমা আক্তার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুন্নাহার। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন তৃষ্ণা রানী পাডিয়াল, বিদ্যুৎ সাহী কামাল মীর ও হামিদা আক্তার। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামাল শেখ, সোয়েব মাতুব্বর ও লিমা আক্তার। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী প্রতিনিধি হিসেবে শেখ আতাউর রহমান এবং সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম মেম্বার নির্বাচিত হয়েছেন। পার্শ্ববর্তী মাদরাসা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা জাহিদুর রহমান মুন্সি।

সভায় উপস্থিত ছিলেন পশারগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোতাচ্ছের কাজী, জাহিদুর রহমান মাতুব্বর, রফিকুল ইসলাম (রফিজুল)সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এলাকাবাসী, শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান (রাজন) বলেন, বিদ্যালয় একটি জাতির ভবিষ্যৎ গড়ার অন্যতম ভিত্তি। নবগঠিত কমিটির মধ্যে আমি সর্বকনিষ্ঠ হওয়ায় এ দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি চ্যালেঞ্জও। আমাকে এই দায়িত্ব দেওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত সকলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ