ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছাল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছাল

দেশে আবারও বেড়েছে সার্বিক মূল্যস্ফীতির হার। সদ্য বিদায়ী এপ্রিলে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে, যা আগের মাস মার্চের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। এক বছর আগে একই সময়ে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত বছরের একই সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছাল

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

দেশে আবারও বেড়েছে সার্বিক মূল্যস্ফীতির হার। সদ্য বিদায়ী এপ্রিলে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে, যা আগের মাস মার্চের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। এক বছর আগে একই সময়ে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত বছরের একই সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ