ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিয়ের ৪ মাস ১১ দিনে সন্তান জন্ম: গলাচিপায় চাঞ্চল্য, হতভম্ব স্বামী

ছবি : বিয়ের ৪ মাস ১১ দিনের মাথায় এক নববধূর পুত্র সন্তান

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিয়ের মাত্র চার মাস ১১ দিনের মাথায় এক নববধূর পুত্র সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা, আর পুরো বিষয়টি অবাক করে দিয়েছে স্বামী ও তার পরিবারকে।

জানা যায়, গোয়ালখালী ইউনিয়নের এক তরুণী রিয়া মনি কিছুদিন আগে তার নানাবাড়িতে বেড়াতে গিয়ে পার্শ্ববর্তী এলাকার ইব্রাহিম নামের এক যুবকের সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। এতে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন। তবে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে তরুণীর পরিবার বিষয়টি গোপন রেখে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কবির মিয়ার সঙ্গে প্রায় তিন লাখ টাকা কাবিনে তার বিয়ে দেন। বিয়ের পর প্রায় চার মাস স্বামী-স্ত্রীর মধ্যে তেমন দেখা-সাক্ষাৎ হয়নি। সম্প্রতি, প্রায় ১১ দিন আগে কবির মিয়া তার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।

স্বামীর অভিযোগ, বাসায় আনার পর থেকেই স্ত্রী তার সঙ্গে দূরত্ব বজায় রাখেন এবং বাসর রাতেও কাছে আসতে দেননি। কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি প্রায় ১০ মাসের অন্তঃসত্ত্বা।

এর কিছুদিন পরই স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন ওই তরুণী। এতে করে হতবাক হয়ে পড়েন স্বামী, তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।

স্বামী কবির মিয়া জানান, ইব্রাহিম সিকদারের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। তিনি বলেন, “বিয়ের আগ থেকেই আমার স্ত্রী অসুস্থ ছিল। কিন্তু এত বড় বিষয়টি গোপন রাখা হয়েছে, তা ভাবতেই পারছি না।”

এদিকে জানা গেছে, ঘটনার পর থেকেই ওই তরুণীর পরিবার এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক দায়বদ্ধতা ও প্রতারণার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

বিয়ের ৪ মাস ১১ দিনে সন্তান জন্ম: গলাচিপায় চাঞ্চল্য, হতভম্ব স্বামী

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ