ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ৯ দিনের মধ্যে মূল আসামি আটক, ভিকটিম উদ্ধার

ছবি : প্রতিনিধি

রাজধানীর উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ঘটনার ৯ দিনের মাথায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আসামির নাম লামীন ইসলাম (১৯)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অপহরণ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম জেরিন জামান তুবা (১৪) উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

(ছবি ঃ  উদ্ধার হওয়া ভিকটিম জেরিন জামান তুবা-১৪) 

গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে স্কুলের পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় পৌঁছালে তাকে একটি সংঘবদ্ধ চক্র জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। ওই দলে লামীন ইসলামসহ ৭–৮ জন অজ্ঞাত ব্যক্তি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামানকে। পরবর্তীতে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের সহযোগিতায় বিশেষ অভিযান শুরু হয়।

(ছবি ঃ  আটক হওয়া অপহরণকারীদের মূল আসামী লামীন ইসলাম-১৯)

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন পদহারা বাইদ এলাকার কফু মার্কেট সংলগ্ন স্থান থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়। একই সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত লামীন ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ৯ দিনের মধ্যে মূল আসামি আটক, ভিকটিম উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ