ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে আগুন, এক ভারতীয় নাবিক নিহত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে আগুন, এক ভারতীয় নাবিক নিহত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে সাধারণ পণ্যবাহী একটি কাঠের জাহাজ (ধো) উল্টে গিয়ে আগুন ধরে যায়। জাহাজটিতে ১৮ জন ভারতীয় নাবিক ছিলেন। এই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং চারজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

শুক্রবার (৮ মে) উপসাগরীয় কৌশলগত নৌ-রুটটির কাছে এই ঘটনা ঘটে। জাহাজটিতে আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত করছে কর্তৃপক্ষ। সূত্র অনুযায়ী, নৌকাটিতে আগুন লেগে উল্টে যাওয়ার পর পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ নাবিকদের উদ্ধার করে।

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, অগ্নিদগ্ধ আহত নাবিকরা দুবাইতে চিকিৎসাধীন আছেন। কোনো শঙ্কা নেই বলেও জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ঘটনার পরপরই ভারতীয় কনস্যুলার কর্মকর্তারা উদ্ধারকৃত নাগরিকদের সঙ্গে দেখা করেছেন।  

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে আগুন, এক ভারতীয় নাবিক নিহত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

হরমুজ প্রণালির কাছে সাধারণ পণ্যবাহী একটি কাঠের জাহাজ (ধো) উল্টে গিয়ে আগুন ধরে যায়। জাহাজটিতে ১৮ জন ভারতীয় নাবিক ছিলেন। এই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং চারজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

শুক্রবার (৮ মে) উপসাগরীয় কৌশলগত নৌ-রুটটির কাছে এই ঘটনা ঘটে। জাহাজটিতে আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত করছে কর্তৃপক্ষ। সূত্র অনুযায়ী, নৌকাটিতে আগুন লেগে উল্টে যাওয়ার পর পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ নাবিকদের উদ্ধার করে।

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, অগ্নিদগ্ধ আহত নাবিকরা দুবাইতে চিকিৎসাধীন আছেন। কোনো শঙ্কা নেই বলেও জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ঘটনার পরপরই ভারতীয় কনস্যুলার কর্মকর্তারা উদ্ধারকৃত নাগরিকদের সঙ্গে দেখা করেছেন।  

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ