ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর স্মার্ট কারে প্রধানমন্ত্রীর উৎসাহ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর স্মার্ট কারে প্রধানমন্ত্রীর উৎসাহ
ছবি : সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের তৈরি ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ ঘুরে দেখে তাঁর উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে ওয়াকিমুল নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীকে দেখান।

‘এ টু আই স্মার্ট কার’ নামের ছোট এই যানটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এমন সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাতে ওয়াকিমুল জানান, একসময় তিনি সারা দিন ঘরে বন্দী থাকতেন। একা চলাফেরা করার উপায় খুঁজতেই স্মার্ট কার তৈরির চিন্তা আসে। বর্তমানে তিনি যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ছেন। তাঁর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ওয়াকিমুল বলেন, যথাযথ সহায়তা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত স্মার্ট কার তৈরি করা সম্ভব। এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্করাও উপকৃত হবেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার জানান, একবার চার্জে স্মার্ট কারটি প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর স্মার্ট কারে প্রধানমন্ত্রীর উৎসাহ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের তৈরি ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ ঘুরে দেখে তাঁর উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে ওয়াকিমুল নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীকে দেখান।

‘এ টু আই স্মার্ট কার’ নামের ছোট এই যানটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এমন সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাতে ওয়াকিমুল জানান, একসময় তিনি সারা দিন ঘরে বন্দী থাকতেন। একা চলাফেরা করার উপায় খুঁজতেই স্মার্ট কার তৈরির চিন্তা আসে। বর্তমানে তিনি যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ছেন। তাঁর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ওয়াকিমুল বলেন, যথাযথ সহায়তা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত স্মার্ট কার তৈরি করা সম্ভব। এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্করাও উপকৃত হবেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার জানান, একবার চার্জে স্মার্ট কারটি প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ