ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদযাত্রা: অনলাইনে মিলছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬

ঈদযাত্রা: অনলাইনে মিলছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট

ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিশেষ ব্যবস্থাপনার পাশাপাশি টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারির কথাও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঈদযাত্রা: অনলাইনে মিলছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিশেষ ব্যবস্থাপনার পাশাপাশি টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারির কথাও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ