নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের তরুণদের শুধু শিক্ষায় নয়, খেলাধুলাতেও এগিয়ে যেতে হবে এবং তাদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারা দেশে একযোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে থাকা ক্ষুদে ক্রীড়াবিদরাও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব সারা বিশ্বে করো। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।”
তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। সরকার তরুণদের পাশে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে বর্তমান প্রজন্মের ওপর।
তার ভাষায়, “আমাদের সময় প্রায় শেষ। আমরা একটি ভিত্তি তৈরি করে দিয়ে যাব। সেই ভিত্তির ওপর তোমাদেরই এগিয়ে যেতে হবে। তোমাদের মধ্য থেকেই কেউ বড় খেলোয়াড় হবে, কেউ রাষ্ট্রের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টা ৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ প্রথম যাত্রা শুরু করে ১৯৭৬ সালে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই আয়োজনের মাধ্যমে একসময় সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভা উঠে আসে।
দীর্ঘ বিরতির পর এবার সেই পরিচিত ব্র্যান্ডকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনা হয়েছে। তবে এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার পরিবর্তে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতেই আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সংশ্লিষ্টরা বলছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণের আওতায় আনা এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
বিষয় : তারেক রহমান

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন