নওগাঁর মান্দা উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়, যা ক্ষতিগ্রস্তদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপি ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। তিনি উল্লেখ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্গঠনের জন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তিনি আরও আশ্বস্ত করেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার জন্য বরাদ্দকৃত ৫০ বান্ডিল ঢেউটিনের মধ্যে ৪৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তা বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণ বাবদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে তারা দ্রুত নিজেদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন