ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ মহড়ার মধ্যদিয়ে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

দুর্যোগে আহত ব্যক্তিকে উদ্ধারের ছবি

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা-এ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণ মহড়া প্রদর্শন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহড়ায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন-এর স্টেশন অফিসার মো. হারুনের নেতৃত্বে অগ্নিকাণ্ড মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। একই সময়ে একটি র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং মাটিরাঙ্গা প্রেসক্লাব-এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শন করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাতে হয় তারও প্রদর্শনী করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ মহড়ার মধ্যদিয়ে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা-এ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণ মহড়া প্রদর্শন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহড়ায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন-এর স্টেশন অফিসার মো. হারুনের নেতৃত্বে অগ্নিকাণ্ড মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। একই সময়ে একটি র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং মাটিরাঙ্গা প্রেসক্লাব-এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শন করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাতে হয় তারও প্রদর্শনী করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ