প্রতি বছর ১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়। এই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে রাজশাহী দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির শেষে মহড়া আয়োজন করা হয়।
এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল- “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”। এর মাধ্যমে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী করণীয় এবং সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনার সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, উপজেলা বরেন্দ্র প্রকৌশলী মো: নাইমুল হাসান, থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাব-রেজিস্ট্রার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন হোসেন সহ অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে মাশতুরা আমিনা দুর্যোগের প্রকারভেদ, দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের এবং স্থানীয়দের পরামর্শ দেন—দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ রাখা, প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদ স্থানে রাখা, পরিবারের অসুস্থ, প্রতিবন্ধী ও বৃদ্ধ সদস্যদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া। পাশাপাশি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্যদের সাহায্য করতে উদ্বুদ্ধ করা এবং শুধুমাত্র রিলিফের ওপর নির্ভর না করে নিজে সচেতনভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রদান করেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন