“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি জনসচেতনতা মূলক র্যালি বের করা হয়। র্যালির শেষে আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আরিফুল ইসলাম, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার পরে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বিষয়ক বিভিন্ন কার্যক্রমের বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন