ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত : ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তগিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা এবং রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও তাজমিন আলম তুলি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত : ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তগিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা এবং রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও তাজমিন আলম তুলি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ