ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‌্যালির পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। এছাড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, যুব কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ছাড়াও রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা অংশ নেন। অতিথিরা বলেন, দুর্যোগ কখন ঘটবে তা পূর্বানুমান করা সম্ভব নয়। তাই বিভিন্ন দুর্যোগ মোকাবেলার কলাকৌশল আগে থেকে রপ্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আয়োজন থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় স্মরণে রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‌্যালির পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। এছাড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, যুব কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ছাড়াও রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা অংশ নেন। অতিথিরা বলেন, দুর্যোগ কখন ঘটবে তা পূর্বানুমান করা সম্ভব নয়। তাই বিভিন্ন দুর্যোগ মোকাবেলার কলাকৌশল আগে থেকে রপ্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আয়োজন থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় স্মরণে রাখার আহ্বান জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ