ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোয়াংছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

ছবি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভিজিএফ VGF কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য অংসিংনু মারমা, বুসিং মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪ হাজার ৯৫৩ জন কার্ডধারীর মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। এ জন্য মোট ৪৯ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাচ্ছেন সুবিধাভোগীরা।

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সরকারের এ মানবিক সহায়তা সরাসরি কার্ডধারীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো কার্যক্রমে কঠোর তদারকি করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রোয়াংছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য অংসিংনু মারমা, বুসিং মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪ হাজার ৯৫৩ জন কার্ডধারীর মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। এ জন্য মোট ৪৯ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাচ্ছেন সুবিধাভোগীরা।

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সরকারের এ মানবিক সহায়তা সরাসরি কার্ডধারীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো কার্যক্রমে কঠোর তদারকি করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ