ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উখিয়ায় এসএসসি পরীক্ষার্থী-২৬ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

ছবি : অতিথি বৃন্দ ও বিদায়ী পরীক্ষার্থী

কক্সবাজারের উখিয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা কৃষক দল, উখিয়া উপজেলা শাখার সভাপতি মুনীর আহমদ এবং শহীদ এটিএম জাফর আলম কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি মনি। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখেন মোঃ জিসান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক রাজিয়া সুলতানা ও সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আমিন উদ্দিন আহমেদ সোহেল, রোনা আক্তার, তাহমিনা ফেরদৌসী এবং নাদিয়া সুলতানা তানজিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। এসময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উখিয়ায় এসএসসি পরীক্ষার্থী-২৬ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা কৃষক দল, উখিয়া উপজেলা শাখার সভাপতি মুনীর আহমদ এবং শহীদ এটিএম জাফর আলম কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি মনি। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখেন মোঃ জিসান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক রাজিয়া সুলতানা ও সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আমিন উদ্দিন আহমেদ সোহেল, রোনা আক্তার, তাহমিনা ফেরদৌসী এবং নাদিয়া সুলতানা তানজিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। এসময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ