দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফুল, ব্যানার ও রঙিন সাজসজ্জায় সজ্জিত পরিবেশে অনুষ্ঠানটি শুরু হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ধীরাজ সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একে একে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে বিগত বছরগুলোর অভ্যন্তরীণ ও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দোয়া মাহফিলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধীরাজ সরকার বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং একজন নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। বিদায়ী শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা করতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী খন্দকার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় চালিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে। তিনি অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে গান, কবিতা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলা হয়।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে এবং উপস্থিত সবাই অনুষ্ঠানটির সফল আয়োজনের প্রশংসা করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন