চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই স্মৃতি হল’-এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চুসালসের দপ্তর সম্পাদক ইফতেখার আনান, আর সভাপতিত্ব করেন সভাপতি সাজ্জাদ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল এবং চুসালসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
এমপি শাহজাহান চৌধুরী বলেন, “আমার প্রিয় সাতকানিয়া সব দিক দিয়ে উর্বর ভূমি। এখানে শিক্ষা থেকে আধ্যাত্মিকতা পর্যন্ত সব গুণে এলাকা সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের গর্ব, আপনার প্রতিটি কাজে আমি সর্বাত্মক সহায়তা রাখব, ইনশাআল্লাহ।”
চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল বলেন, “আমাদের প্রত্যেককে দুটি বিষয় মনে রাখতে হবে- আত্মনিয়ন্ত্রণ এবং ঐক্য। এই দুইটি বিষয় ধারণ করা আমাদের সবার দায়িত্ব।”
চুসালসের সভাপতি সাজ্জাদ মোহাম্মদ সফলভাবে ইফতার মাহফিল আয়োজন করতে সকলের ভূমিকা প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন