দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপি'র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিনের নিপুণ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাউছার শেখ।
"Our Journey Ends Here" এই আবেগঘন স্লোগানকে সামনে রেখে বিদায়ী এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের দীর্ঘ পথচলার নানা স্মৃতিচারণ করেন। দীর্ঘদিনের চেনা আঙিনা ছেড়ে যাওয়ার এই মুহূর্তে শিক্ষার্থীদের স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়স্পর্শী ও আবেগপূর্ণ আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান। এছাড়াও ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সুরের মূর্ছনা আর নাচে-গানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ মুগ্ধ হন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক হিসেবে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের রজনীগন্ধার সৌরভ ও ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে, যেখানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন