ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবেগঘন পরিবেশে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ি জনপদের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনক বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রতিষ্ঠান শুধু পাঠ্যশিক্ষা নয়, বরং পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনের দিশা দেখানোর দায়িত্বও পালন করে আসছে। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যই মং মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন ও লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, বিএনপির সদস্য জিকু কুমার দে এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা বলেন, “তোমরাই এই পাহাড়ি জনপদের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই পারবে এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির নেতৃত্ব দিতে।” তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, এই বিদ্যালয় তাদের কাছে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ, মমতা ও নিরলস প্রচেষ্টায় তারা আজ জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপে পৌঁছাতে পেরেছে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আন্তরিক ও স্মৃতিময় পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ছবি ক্যাপশন: বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আবেগঘন পরিবেশে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ