ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মরহুম প্রফেসর একেএম নুরুল হক চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

ছবি : প্রতিনিধি

সৈকতরাণী ও পর্যটন নগরী কক্সবাজারের ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও ঢাকা মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম প্রফেসর একেএম নুরুল হক চৌধুরীর স্মরণে রবিবার (৫ এপ্রিল) ব্যারিস্টার রফিক একাডেমিতে একটি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার রফিক একাডেমির সম্মানিত শিক্ষা উপদেষ্টা ডাঃ রফিক জাহান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উদ্দিন, রফিক ফাউণ্ডেশন অব এডুকেশন এণ্ড হেলথের প্রকল্প পরিচালক। বিশেষ অতিথি হিসেবে মরহুমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুরুল আলমও সভায় সম্মানিত অতিথি ছিলেন।

সভায় মরহুম প্রফেসর একেএম নুরুল হক চৌধুরীর কর্মজীবন, অবদান এবং শিক্ষাক্ষেত্রে প্রভাব নিয়ে স্মৃতিচারণ করেন তার সাবেক ছাত্র ব্যারিস্টার জি আর মাহমুদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সহকারী শিক্ষক লাকী প্রভা বড়ুয়া ও অপি বড়ুয়া, পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, রনি মাহমুদ, এবং রফিক একাডেমির সাবেক শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও সানা উল্লাহ। সঞ্চালনা করেন ডাঃ রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান।

বক্তারা স্মরণ সভায় বলেন, মরহুম একেএম নুরুল হক চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন প্রখ্যাত শিক্ষাবিদ। তিনি বিভিন্ন সরকারি কলেজে দক্ষ শিক্ষক ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষার প্রসার ও উন্নয়নে অতুলনীয় ভূমিকা রেখেছেন। ঢাকা মাইলস্টোন কলেজ ও রফিক একাডেমিতে তার অবদানের দৃষ্টান্ত অম্লান। তিনি সহজভাবে শিক্ষার্থীদের সাথে মিশতেন এবং মানসিক ও মানবিক গুণাবলীর বিকাশে সহায়তা করতেন।

স্মরণ সভায় উপস্থিত শিক্ষার্থীরা জানান, মরহুম ছিলেন সমানভাবে সকল শিক্ষার্থীর প্রিয় শিক্ষক। ইংরেজি সাহিত্যে তার পণ্ডিতত্বের কারণে কঠিন বিষয়গুলোও শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারতেন। বক্তারা মনে করিয়ে দেন, তার জীবন ও কর্ম আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে।

মরহুম প্রফেসর একেএম নুরুল হক চৌধুরী ২ এপ্রিল ২০২৬, রাত ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। জানাযা অনুষ্ঠিত হয় ৩ এপ্রিল, প্রথম নামাজে বাসভবনে, দ্বিতীয় নামাজে কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সে এবং তৃতীয় নামাজে নিজ জন্মস্থান পাগলির বিল সিকদার পাড়ায়।

মরহুমের সংক্ষিপ্ত পরিচয়: পিতা মৃত মাইমুনুর রহমান চৌধুরী প্রকাশ মনু সিকদার (উখিয়া উপজেলার সাবেক পঞ্চায়েত চেয়ারম্যান), সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, কক্সবাজার সরকারি কলেজ; সাবেক অধ্যক্ষ, ঢাকা মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ; ঢাকা মাইলস্টোন কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। উখিয়ার কোটবাজারস্থ ব্যারিস্টার রফিক একাডেমির বর্তমান শিক্ষা উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মরহুম প্রফেসর একেএম নুরুল হক চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ