লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা এবং আলমগীর হোসেন বকুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে ফাহাদ তার মায়ের সঙ্গে বাজারে নতুন পোশাক কিনতে আসেন। তারা চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নির্মাণাধীন একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধ্বসের ঘটনায় একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সাপেক্ষে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন দেয়ালটি নিরাপদভাবে সংরক্ষিত ছিল না এবং এতে এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের নির্মাণগত অবহেলা থেকে মানুষ রক্ষা করা হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন